Bhorer Darpan Online
২ জুলাই ২০২০, ৮:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে নতুন শনাক্ত ২৭১, মৃত্যু ৬

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রামে নতুন করে আরও ২৭১ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে নগরে ১৮৭ জন এবং উপজেলাগুলোতে ৮৪ জন। এ নিয়ে চট্টগ্রামে ৯ হাজার ১২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরে ২ এবং উপজেলায় ৪ জন। চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৫ টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৬ জন এবং উপজেলায় ১৭ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৮ টি নমুনা পরীক্ষা করে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৮৬ জন এবং উপজেলায় ১৪ জন। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১১ জন এবং উপজেলায় ১৪ জন। ইমপেরিয়াল হাসপাতালে ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৪ জন এবং উপজেলায় ৭ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২১ জন এবং উপজেলায় ৩০ জন। শেভরণ ল্যাবে ২০৪ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৯ জন এবং উপজেলায় ১ জন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১৮ জনের নমুনা পরীক্ষা করে উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রামের পাঁচ ল্যাব এবং কক্সবাজারে ১৩৭৩ টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৭২ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯১২৩ জন। এর মধ্যে নগরে ৬২৮৫ জন এবং উপজেলায় ২৮৩৮ জন। উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: রাউজান ১০ জন, রাঙ্গুনিয়া ৯ জন, হাটহাজারী ১০ জন, ফটিকছড়ি ১৫ জন, সীতাকুণ্ড ৭ জন, মিরশ্বরাই ১১ জন, সাতকানিয়া ৪ জন, বাঁশখালী ৫ জন, পটিয়া ৬ জন, আনোয়ারা ৩ জন এবং বোয়ালখালী ৪ জন। চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৮৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ১৩৬ এবং উপজেলায় ৪৮ জন। নতুন ১৯ জন সহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৮৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০