১৬ মে ২০২০, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে

চট্টগ্রাম ব্যাুরো: চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৬৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এর মধ্যে চট্টগ্রাম শহরে ৫৮ জন এবং জেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ২৫৫টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে মহানগরে ১৩, আনোয়ারা ২, সীতাকুণ্ড ২ এবং ভিন্ন জেলায় ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) ১০০ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের হাটহাজারীতে ৩ ও চন্দনাইশে ১ জন। এছাড়া নোয়াখালীর ৫ জন, লক্ষ্মীপুর ৩ জন এবং চাঁদপুরের ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে নগরীতে ৪৫, সীতাকুণ্ডে ১ ও বোয়ালখালীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রাম জেলার ২১টি নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয়নি। 

শুক্রবার (১৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৪৮৫টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে।

এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৬৮ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৪১ জন। বিআইটিআইডির পরীক্ষায় নগরীর করোনা আক্রান্তরা হলো:হালিশহর ২, অলংকার ১, মা ও শিশু হাসপাতাল ১, দামপাড়া পুলিশ লাইন ৫, ফিল্ড হাসপাতাল ১,নআগ্রাবাদ হাজীপাড়া ১, দেওয়ান হাট ১ এবং বিআইটিআইডি ১জন চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩১ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০