Shakil Shah
৭ নভেম্বর ২০২১, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম নগরীতে বাস চলাচল শুরু

ভোরের দর্পণ ডেস্ক:

চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির বাস চলাচল শুরু হয়েছে। তবে আজকেও বন্ধ রয়েছে চট্টগ্রাম থেকে বিভিন্ন উপজেলা ও আন্তঃজেলা বাস চলাচল। অবশ্য বাস ও টেম্পুতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

আজ (রোববার) চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, টাইগার পাস, কাজির দেউড়ী এলাকা ঘুরে দেখা গেছে বাস চলাচল করছে। পাশাপাশি টেম্পুসহ অন্যান্য গণপরিবহনও চলাচল করতে দেখা গেছে। বাস চলাচলের ফলে নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেছে।

শহিদুল সুমন নামে এক যাত্রী বলেন, বাস চলাচল করছে, তাতে কষ্ট কিছুটা লাঘব হয়েছে। তবে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। ১০ টাকার ভাড়া ১২ টাকা নিচ্ছে।

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজহারুল ইসলাম বলেন,  এভাবে যখন তখন যেন ধর্মঘট ডেকে সাধারণ মানুষকে জিম্মি করতে না পারে সেইজন্য আইন করতে হবে।

তবে আজও চট্টগ্রাম নগরীর কদমতলী ও  বহদ্দারহাট বাস স্টেশন থেকে আন্তঃজেলা কোনো বাস ছেড়ে যায়নি।

বেশি ভাড়া নেওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, ‘আগে ওঠানামা ৫ টাকা নিলেও এখন ওঠানামা ১০ টাকা করে নেওয়া হচ্ছে। অন্যান্য ভাড়া কিলোমিটারে ঠিকই আছে। আগে যানবাহন চলাচল করে পরিস্থিতি স্বাভাবিক করি। তারপর সরকার যেভাবে ভাড়া নির্ধারণ করবে সেভাবেই ভাড়া নেবো। দু’দিনের মধ্যে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।’

 

তিনি আরও বলেন,‘আমাদের মেট্রোপলিটন বাস মালিক সমিতির ৫০০ গাড়ি আছে। এগুলো আজকে চলাচল করছে।’

গত বুধবার (৩ নভেম্বর) রাতে জ্বালানি তেলের দাম লিটারে ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর জেরে শুক্রবার সকাল থেকে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান মালিকরা গাড়ি বন্ধ রেখেছেন।

 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় ‘লোকসান কমাতে’ দেশের বাজারেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০