
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোট মনোনীত প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুকের সমর্থনে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ বেগম বাজার এলাকায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্যোগে গত সোমবার (২৬ জানুয়ারি) রাতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিপুলসংখ্যক নারী-পুরুষ, তরুণ ভোটার এবং স্থানীয় জামায়াতে ইসলামী, এলডিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
৭ নম্বর ওয়ার্ড এলডিপির সভাপতি সিরাজুল ইসলাম মুন্সির সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা এলডিপির সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল।
দোহাজারী পৌরসভা গনতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ কুসুম দত্ত, মোহাম্মদ ফারুক, ইউসুফ সেরু, পৌরসভা এলডিপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌরসভা এলডিপির ছাত্র বিষয়ক সম্পাদক করিম উদ্দিন রানা, ৭ নম্বর ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক শেয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, পৌরসভা গনতান্ত্রিক যুবদল সভাপতি কায়সার হামিদ, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রিপন, অর্থ সম্পাদক শাহ্ আলম রুবেল, গনতান্ত্রিক যুবদল ৭নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় প্রমূখ।
সভা শেষে স্থানীয় জনগণ ও নেতাকর্মীরা অধ্যাপক ওমর ফারুককে ছাতা মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।