Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৬:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ স্বতন্ত্র প্রার্থীর বাতিল

চট্টগ্রাম-১৪ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, ২ স্বতন্ত্র প্রার্থীর বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে সাত জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে এক শতাংশ ভোটার সমর্থনের ঘাটতির কারণে দুই জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে এ যাচাই-বাছাই কার্যক্রম হয়।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. রাজিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

যাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন ওমর ফারুক (এলডিপি), আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) মৌ. মো. সোলাইমান (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মোহাম্মদ বাদশা মিয়া (জাতীয় পার্টি), মোহাম্মদ আবদুল হামিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এইচ.এম ইলিয়াছ (ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ), শফিকুল ইসলাম রাহী (স্বতন্ত্র)।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে প্রয়োজনীয় ভোটারের এক শতাংশ সমর্থনপত্রে ঘাটতি ও ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ার এর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০