Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৪ আসন: কর্নেল অলির দুর্গে বিএনপি প্রার্থীর মাথাব্যথা স্বতন্ত্র দুই বিদ্রোহী

চট্টগ্রাম-১৪ আসন: কর্ণেল অলির দুর্গে বিএনপি প্রার্থীর মাথাব্যথা স্বতন্ত্র দুই বিদ্রোহী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ- সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদকে মনোনয়ন দেওয়া হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী এবং ২০০৮ সালে চারদলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী।

চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়ন এবং সাতকানিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-১৪ আসন এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নাম যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। এই আসনে অলি আহমদ পাঁচবার বিএনপির হয়ে ও সবশেষ ২০০৮ সালে এলডিপি থেকে নির্বাচন করেন। ছয়বারই জয়ী হন তিনি।

২০০৮ সালে তাঁকে আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থীকে মোকাবিলা করে জয়ী হন। তবে এবার তিনি প্রার্থী না হয়ে তাঁর ছেলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে প্রার্থী করেছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাঁর ছেলে অধ্যাপক ওমর ফারুকের জন্য ছাতা মার্কায় ভোট চেয়ে তিনি চষে বেড়াচ্ছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন।

অপরদিকে বিএনপি প্রার্থীর ওপর বাড়তি চাপ তৈরি করেছেন বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী। বিএনপির দলীয় প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জসীম উদ্দীন আহমেদের ভোটে ভাগ বসাতে চাচ্ছেন বিদ্রোহী দুই প্রার্থী মোটরসাইকেল প্রতীকে শফিকুল ইসলাম রাহী ও ফুটবল প্রতীকে এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হলেও দলীয় অনেক নেতাকর্মী তাদের পাশে থাকায় ধানের শীষের প্রার্থীর ওপর তৈরি হয়েছে বাড়তি চাপ। অনেক নেতা-কর্মী প্রকাশ্যে দলীয় প্রার্থীর বিরোধিতা না করলেও আড়ালে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। এতে ভোটের সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে।

নেতা-কর্মীদের মতে, শফিকুল ইসলাম রাহী বিগত ১৭ বছর বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে। অন্যদিকে, ২০০৮ সালের নির্বাচনে পরাজয়ের পর মিজানুল হক চৌধুরী দীর্ঘদিন রাজনীতির মাঠে অনুপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম রাহী সব সময় নেতা-কর্মীদের বিপদে-আপদে পাশে ছিলেন। গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে বহিষ্কৃত শফিকুল ইসলাম রাহী তার নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মী নিয়ে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি করেন।

চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী বলেন, “আমি চট্টগ্রাম-১৪ আসনের মানুষের পাশে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে থাকার চেষ্টা করেছি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট চাইবার জন্য নয়। আমি মূলত বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি, সে হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে কাজ করাই ছিল আমার লক্ষ্য।

ধানের শীষ প্রতীক আমাকে না দিয়ে যদি বিগত দুঃসময়ের কোনো একজন রিকশাওয়ালাকেও দেওয়া হতো, আমরা তাতেই সন্তুষ্ট থাকতাম। কিন্তু এখন এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যিনি বহুমুখী রাজনীতির সঙ্গে জড়িত এবং যিনি সব সময় ক্ষমতাসীন দলের পক্ষে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এই প্রতীক, এই মনোনয়ন এবং এই ধরনের নেতা নির্বাচনের কঠোর প্রতিবাদ হিসেবেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি ভয়, চাপ কিংবা অপপ্রচারের রাজনীতিতে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণই ঠিক করবে ৮ জন প্রার্থীর মধ্য থেকে কাকে সংসদে পাঠাবে। সেই জনগণের রায় মাথায় নিয়েই আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো, ইনশাআল্লাহ। সত্যের পক্ষেই শেষ পর্যন্ত বিজয় হবে।”

এডভোকেট মোহাম্মদ মিজানুল হক চৌধুরী বলেন, “এই আসনে বিএনপির আদর্শিক কোনো প্রার্থী নেই। যদি আওয়ামী লীগকেই এমপি বানাতে হয় তাহলে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করলাম কেন? তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচন করছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই। শেষ পর্যন্ত আমি ভোটের মাঠে থাকব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০