Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৬:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৬ আসনে নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ ছাড়লেন লেয়াকত আলী

চট্টগ্রাম-১৬ আসনে নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান পদ ছাড়লেন লেয়াকত আলী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন লেয়াকত আলী।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে তিনি বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলমের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম পদত্যাগপত্র গ্রহণের সত্যতা নিশ্চিত করে বলেন, গন্ডামারা ইউপির চেয়ারম্যান লেয়াকত আলীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং এটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

লেয়াকত আলী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে বাঁশখালী আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

পদত্যাগপত্র জমা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লেয়াকত আলী বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। দলের চেয়ে জনগণ আমার কাছে বড়। বাঁশখালীর জনগণের নির্দেশেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দলের সিদ্ধান্ত ভুলও হতে পারে। এখনো সময় আছে, আমি আশা করি দল তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সোমবার আমি মনোনয়নপত্র দাখিল করবো।’

উল্লেখ্য, পদত্যাগের আগের দিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে তিনি জানান, রোববার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করবেন এবং যাদের কাগজপত্রে স্বাক্ষরের প্রয়োজন রয়েছে, তাদের শনিবার ইউনিয়ন পরিষদে আসার আহ্বান জানান। ওই দিন তিনি সারাদিন ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে নিয়মিত নাগরিক সেবা প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০