Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৬:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মনোনয়ন দাখিল করলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

চট্টগ্রাম-১৬ আসনে বিএনপির মনোনয়ন দাখিল করলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়ায় মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসার পর রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক ধারায় ফিরেছে এবং দেশ একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, জেলা পিপি আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীরসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ডিসেম্বর মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা মনোনয়নপত্র সংগ্রহ করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০