Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৯ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বাঁশখালী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।
যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন—মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মুহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. লেয়াকত আলী (স্বতন্ত্র), মুহাম্মদ মূসা (নেজামে ইসলাম পার্টি), হাফেজ রুহুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল মালেক (সুন্নী জোট), কফিল উদ্দীন চৌধুরী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) এবং এহছানুল হক (বাংলাদেশ মুসলিম লীগ)।

এদিকে গণ অধিকার পরিষদের প্রার্থী আরিফুল হক তায়েফ’র মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, হলফনামা ও অঙ্গীকারনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন বাতিল প্রসঙ্গে আরিফুল হক তায়েফ বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনার বরাবর আপিল করব। ইনশা আল্লাহ, প্রার্থিতা ফিরে পাব।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মো. লেয়াকত আলীর মনোনয়নপত্রে প্রাথমিকভাবে আয়কর রিটার্ন সংক্রান্ত কাগজপত্রের ঘাটতি থাকায় সাময়িকভাবে মনোনয়ন স্থগিত করা হলেও প্রয়োজনীয় নথি দাখিলের পর বিকেল ৪টার দিকে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ জানান, যাচাই-বাছাই শেষে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে বিএনপি, জামায়াতসহ মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০