Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) তারা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বরাবর মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকারী প্রার্থীরা হলেন- মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা (বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি), মুহাম্মদ জহিরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লেয়াকত আলী (স্বতন্ত্র), মুহাম্মদ মূসা (নেজামে ইসলাম পার্টি), হাফেজ রুহুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আবদুল মালেক (সুন্নী জোট), আরিফুল হক (গণঅধিকার পরিষদ), কফিল উদ্দীন চৌধুরী (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) এবং এহছানুল হক (বাংলাদেশ মুসলিম লীগ)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও মুহাম্মদ নেছার উদ্দীন (বাংলাদেশ খেলাফত মজলিস) ও মীর দোস্ত মুহাম্মদ খান (স্বতন্ত্র) নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেননি।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ নয়জন প্রার্থীর মনোনয়ন দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০