প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ৫:৩৩:০৯ প্রিন্ট সংস্করণ
চট্রগ্রামের পাহাড়তলীতে অবস্থিত পাহাড়তলী সিডিএ মার্কেটে ফয়সাল দস্তগীর কমপ্লেক্সে নতুন একটি উপ-শাখা চালু করেছে ইস্টার্ন ব্যাংক (ইবিএল)।
ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, চট্রগ্রাম এরিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ, এরিয়া প্রধান-শাখা পরিচালন এবং সাপোর্ট মো: রেজাউল করীম শরীফ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
















