Online Desk
৬ জানুয়ারী ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ ব্যবসায়ীকে জরিমানা

চন্দনাইশে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে শাহ্ মজিদিয়া অটো মোবাইল নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ জানুয়ারি) উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদন্ডী এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহ্ মজিদিয়া অটো মোবাইলের মালিক মাসুদ রানাকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা বলেন, “ওই প্রতিষ্ঠানে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। অপরাধ প্রমাণিত হওয়ায় ওই প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি উপজেলার সব গ্যাস সিলিন্ডারের দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি করতে বলা হয়েছে।”

আগামী দিনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০