Ibrahim Atiullah Anik
১৮ ডিসেম্বর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

চন্দনাইশে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ-কোরিয়া টেকনিকেল ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর আবুল হাসেম।

আলোচনায় অংশ নেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফয়সাল, উপজেলা এনজিও ফোরাম সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, এক্সেস টু জাস্টিস প্রজেক্ট অফিসার মিজানুর রহমান, মাইগ্রেশন ফোরামের জসিম উদ্দিন, হাবিবুল ওয়াহিদ টিপু, আয়েশা আক্তার প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইউএনও রাজিব হোসেন বলেন, “অভিবাসী বাংলাদেশীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে তথা দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রভূত অবদান রাখছেন। যারা প্রবাসে গিয়ে উপার্জন করছেন, তাদের পাঠানো টাকায় রেমিট্যান্স বাড়ছে।

বিদেশ গমনেচ্ছুকগণ প্রতারকদের খপ্পরে না পড়ে প্রতারিত না হয়ে জেনে বুঝে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রবাসে যাওয়া উচিত। প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ হয়ে প্রবাসে গেলে লাভবান হবেন। কর্মদক্ষতা অর্জন করার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে যাওয়া উচিত। দক্ষতা অর্জন করে প্রবাসে গেলে নিজের এবং দেশের অর্থনীতির উন্নতি হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০