Bhorer Darpan
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উপহার সামগ্রী পেলেন পুরোহিতগণ

চন্দনাইশে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উপহার সামগ্রী পেলেন পুরোহিতগণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামন্ডপের পুরোহিতগণের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত  উপজেলার দোহাজারী পৌরসভার ১৭টি পূজামন্ডপ পরিদর্শন শেষে পুরোহিতদের হাতে এই উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

সোমবার দোহাজারী পৌরসভার চাগাচর নাথপাড়া কালী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, পালভবন সার্বজনীন দুর্গা মন্দির, দোহাজারী হাজারী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণেশ্বরী কালীবাড়ি নাথপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, শিলপাড়া সার্বজনীন বিষ্ণু মন্দির দুর্গা বাড়ি, রক্ষাকালী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, মধ্যম হাছনদন্ডী জলদাশ পাড়া সার্বজনীন দূর্গা মন্দির, জামিজুরী তরুণ সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, জাগরণ ক্লাব সার্বজনীন দূর্গা মন্দির, মৈত্রী সংঘ সার্বজনীন দুর্গা মন্দির, অসীম মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, দিয়াকুল নয়াপাড়া রাধাকৃষ্ণ হরি মন্দির দুর্গাবাড়ি, রাধা কৃষ্ণ সার্বজনীন দুর্গা মন্দির, মা’র বাড়ি সার্বজনীন দূর্গা মন্দির, রনধীর মাস্টার বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির, সাধন মাস্টার বাড়ি পূজা মন্দির এর পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার সবগুলো মন্ডপের পুরোহিতগণকে এই উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ইউএনও রাজিব হোসেন।

পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব নিরাপদ নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পূজা উদযাপন কমিটিকে পুলিশকে সহায়তা করার জন্যে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবকদের সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনাও দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০