Online Desk
৩১ জানুয়ারী ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে দেড়শ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে এক মাদক কারবারী আটক

চন্দনাইশে দেড়শ পিস ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে এক মাদক কারবারী আটক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে দেড়শ পিস ইয়াবাসহ সাহেদুল ইসলাম সজিব (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।

আটককৃত সজিব সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ভোরবাজার পশ্চিম পাড়া এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) ভোররাত ২টায় সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ শঙ্খ নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত বার্মা কলোনি থেকে সাহেদুল ইসলাম সজিবকে আটক করে। এসময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম বলেন, “আটককৃত সজিবের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০