Ibrahim Atiullah Anik
৯ ডিসেম্বর ২০২৫, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চন্দনাইশে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

চন্দনাইশে নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে চট্টগ্রামের চন্দনাইশে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম সুমন প্রমুখ।

আলোচনা সভায় ‘অদম্য নারীর বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলার সফল জননী হিসেবে খোরশেদা বেগমকে সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০