
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি এলজি ও ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েস (৪১) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবক দোহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডস্থ খানবাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত সেনাবাহিনীর ১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব এর নেতৃত্বে একটি টহল দল দোহাজারী রেলওয়ে ষ্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি ওয়ান শ্যুটিং পিস্তলসহ ইমরুল কায়েসকে আটক করা হয়। প্রয়োজনীয় তদন্ত শেষে আটককৃত ব্যক্তিকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াছ খান পিপিএম বলেন, “দোহাজারী থেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র সহ এক যুবককে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।”