Bhorer Darpan
২৯ জুন ২০২০, ৬:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে নতুন রেজিস্ট্রার ও প্রক্টর নিয়োগ মেহেদী হাসান

চবিতে নতুন রেজিস্ট্রার ও প্রক্টর নিয়োগ মেহেদী হাসান

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস. এম. মনিরুল হাসান ও প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াকে।

সোমবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এ দুটি পদে দুইজনকে নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দফতর সূত্রে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নবনিযুক্ত রেজিষ্ট্রার প্রফেসর মনিরুল হাসান বলেন, ‘আগামী ২ বছরের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বভার গ্রহণ করেছি। কিছুক্ষণ আগে আমি দপ্তরে যোগদান করেছি। দায়িত্ব পালনে সবার সহযোগীতা চাই।’ প্রফেসর মনিরুল হাসান বিশ্ববিদ্যালয়ের ২০ তম রেজিষ্ট্রার।

এর আগে তিনি প্রক্টর হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। তিনি তিন মেয়াদে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্বও পালন করেন। এছাড়া তিনি আলাওল হলের আবাসিক শিক্ষক ছিলেন।

অন্যদিকে ড. রবিউল হাসান ২০১০ সালের ১৮ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৭ সালে জাপানের নাগোয়া ইউনিভার্সিটি থেকে স্কুল অব মেডিসিনের ওপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

এরপর একই বছর এপ্রিল মাসে জাপানের সোগো ইউনিভার্সিটিতে ২ বছরের পোস্ট ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একটি আবাসিক হলের আবাসিক শিক্ষকও ছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০