Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলে গেলেন বিএনপির বর্ষীয়ান নেতা মোহাম্মদ মুছা

চলে গেলেন বিএনপির বর্ষীয়ান নেতা মোহাম্মদ মুছা

যশোরের মনিরামপুর উপজেলা বিএনপি নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মরহুমের ছোট ছেলে মইনুল ইসলাম মইন জানান, শনিবার জোহরবাদ মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের আটঘোরা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মরুহমের প্রথম নামাজে জানাযায় অংশ নেন ও গভীর শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, দলটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহসম্পাদক ইখতেখার সেলিম অগ্নি, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জমিয়ত উলামায়ে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস, জেলা জামায়াতে ইসলামের সূরা কর্মপরিষদ সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গাজী এনামুল হক, উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বনাঢ্য রাজনৈতিক জীবন:
দীর্ঘ রাজনৈতিক জীবনে মোহাম্মদ মুছা নিজেকে মনিরামপুর বিএনপির অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলেন। দলটি প্রতিষ্ঠার সময় ১৯৭৮-১৯৯০ পর্যন্ত তিনি মনিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯০-২০০২ সাল পর্যন্ত মনিরামপুর থানা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে তিনি মনিরামপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে নিজ ইউনিয়ন চালুয়াহাটিতে চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলায় বেশ কয়েকবার কারাভোগ করেন তিনি।

পেশাগত জীবনে ছিলেন শিক্ষক। সৎ ও কর্মীবান্ধব হিসেবে এলাকায় দল-মত নির্বিশেষে সবার মাঝে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন । বর্তমানে তিনি যশোর জেলা বিএনপির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তিনি সাংবাদিকদের কাছে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

মোহাম্মদ মুছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম শোক বার্তা জানিয়েছেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সবস্তরের জনগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০