bhorerdarpan
২১ এপ্রিল ২০২০, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারী সহায়তা অব্যাহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চলমান করোনা পরিস্থিতিতে বেকার হয়ে পড়া মধ্য, নিম্নআয়ের মানুষ ও দরিদ্রদের মাঝে নগদ টাকা, সাবান, মাস্কসহ করোনা প্রতিরোধ সামগ্রী এবং নগদ অর্থ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। সরকারী সহায়তার ছাড়াও এই দুর্যোগ মোকাবেলায় জেলাব্যাপী এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যাক্তি। অনেক ক্ষেত্রে পরিচয় গোপন রেখেও ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণের ক্ষেত্রে নিরাপদ শারিরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেয়া হচ্ছে সহায়তা। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদব উপজেলার ঝিলিম ইউনিয়নে ক্ষুদ্র জাতিসত্তার মানুষসহ শতাধিক মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ ইউনিট। মিয়াপাড়া গ্রামে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউনিটের নির্বাহী সদস্য আব্দুল হাকিম, ইউনিট লেভের অফিসার মফিজুর রহমান নয়ন, ইউপি সদস্য রেহেনা বেগমসহ অনান্যরা। প্রতি খাদ্য ব্যাগে দেয়া হয় সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি লবন, আধা কেজি সুজি ও ১ লিটার করে তেল।  এর আগে সোমবার রেড ক্রিসেন্ট জেলার শিবগঞ্জ উপজেলার সত্রাজিতপুর ও সাবেক লাভাঙ্গা গ্রামে  ১২০টি পরিবারের মাঝে খাদ্য ত্রাণ বিতরণ করে।
মঙ্গলবার জেলার শিবগঞ্জ উপজেলায় ৭০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠন। সংগঠনের মুখপাত্র আবুল হাসনাত পরশ জানান, চাল, ডাল,আলু, পেঁয়াজ, তেল ও সাবানের একটি করে প্যাকেট বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয় সংগঠনের স্বেচ্চাসেবীরা।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০