bhorerdarpan
৮ এপ্রিল ২০২০, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলার ১০ জনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে প্রথম দফায় জেলা সদর সহ ৫ উপজেলার ১০ জনের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ হয়েছে। বুধবার সকালে সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী  নমুনা পরীক্ষার ফলাফল নিশ্চিত করেন। এদের ৩ জন সদর, ৩জন শিবগঞ্জ, ২ জন গোমস্তাপুর, ১ জন নাচোল ও ১ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা।
সকল উপজেলা থেকে নমুনা পাঠানোর সরকারী নির্দেশানুয়ায়ী গত রোববার (৫ এপ্রিল) এই ১০ নারী-পুরুষের নমুনা পাঠানো সম্পন্ন হয়। সিভিল সার্জন বলেন,দ্বিতীয় দফায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ৬ জনের নমুনা পাঠানো হয়েছে। এদের ২ জন সদর,২ জন গোমস্তাপুর,১জন নাচোল ও ১ জন ভোলাহাট উপজেলার।
দ্বিতীয় দফার ৬ জনের মধ্যে গত সোমবার (৬’এপ্রিল) রাতে গোমস্তাপুর উপজেলায় কিছু করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মোজাম্মেল হকের সঙ্গী’র(৬০) নমুনাও রয়েছে। দিনমজুর মোজাম্মেল (৫০) অসুস্থ অবস্থায় ও তার সঙ্গী সূস্থ অবস্থায় সোমবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে এক সাথে বাড়ি এসে পৌঁছার পর ওই রাতেই মোজাম্মেলের মৃত্যু হয়। মোজাম্মেলের সঙ্গীকে পাঠানো হয় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে।
এদিকে বুধবার সকাল পর্যন্ত জেলায় হোম কোয়রান্টাইনে থাকা ব্যাক্তিদের সংখ্যা আরও কমে ২২ জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংখ্যা ছিল ৩৩ জন। এছাড়া ১১ জন রয়েছেন প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে। এদের ৫ জন রয়েছেন গোমস্তাপুর উপজেলার রহনপুর এবি স্কুল হোস্টেলে স্থাপিত কোয়রান্টাইন সেন্টারে। ৬ জন রয়েছেন শিবগঞ্জের একটি বেসরকারী ক্লিনিকে স্থাপিত কোয়ারান্টাইন সেন্টারে। এদের ১০ জন সম্প্রতি ভারত ফেরৎ হিসেবে সরকারী নির্দেশানুয়ায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে রয়েছেন। এরা সকলেই সূস্থ রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে জেলা প্রশাসক এজেডএম নুরুল হক স্বাক্ষরিত করোনা সম্পর্কিত নিয়মিত প্রতিবেদনে জানা গেছে,বুধবার সকাল পর্যন্ত জেলায় হোম কোয়রান্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯৮ জন। যাদের ৩ জন বুধবার ছাড়পত্র পান।
সিভিল সার্জন জানান, গত ১৮’মার্চ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৬২ জন বিদেশ ফেরৎ ব্যাক্তির তথ্য পাওয়া গেলেও বুধবার দুপুর পর্যন্ত সনাক্ত হয়েছেন ৯২৯ জন। এদের ২ জন বুধবার সনাক্ত হন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০