প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৫ , ৮:২৩:১১ প্রিন্ট সংস্করণ
নোয়াখালী জেলার চাটখিলে থানার সন্নিকটে মোবাইলে নিজস্ব পৈত্রিক সম্পত্তির ছবি তুলতে গিয়ে হামলার স্বীকার হয়ে গুরুত্ব আহত হয়েছে তানভীর আহম্মেদ (২১) নামে এক শিক্ষার্থী।
তানভীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের চৌকিদার বাড়ী মৃত নূর হোসেনের ছেলে। সে বর্তমান বছর ঢাকার মিরপুর বিশ^বিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ শিক্ষার্থী ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, আজ শনিবার ১৫ নভেম্বর সকালে তানভীর ঢাকা বাড়ি যায় এবং মোবাইলে তার পৈত্রিক সম্পত্তির ছবি তুলতে যায়। এ সময় একই গ্রামের শহিদ উল্লাহ (৬০), রাব্বি (৩০), বেলায়েত হোসেন কিরণ (৫৫), ফেরদৌসী বেগম (৫০), মানিক (৫০) তার উপর আর্তকিত ভাবে হামলা করে। তার মারধর করে গুরুতর আহত করে।
গলা চেপে ধরে শ্বাসরোধ করে গর্তে ফেলে মেরে ফেলার চেষ্টা করে এবং তার শরীরের পরিধান করা কাপড় চোপড় ছিড়ে ফেলে নগদ টাকা নিয়ে যায় ও বিভিন্ন ধরনের হুমকি দেয়। তার সোর চিৎকারে আশে পাশের লোক জন ঘটনার স্থলে এসে তানভীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, তিনি তানভীরের করা অভিযোগটি পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।















