
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ও কেতকীবাড়ি রিকশা ভ্যান, মিথিলা ও অটো ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার বাদ মাগরিব চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান মো: রিয়াজুল ইসলাম , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি রেদওয়ানুল করীম সাজি।
অনুষ্ঠানে ভোগডাবুরী ও কেতকীবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকার রিকশা ভ্যান ও অটো ভ্যান শ্রমিকরা উপস্থিত ছিলেন। শীত মৌসুমে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমরান আলী রিমুন।