Shakil Shah
৭ অক্টোবর ২০২১, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়েটের সাথে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)-এর মধ্যে ‘বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়ন সহযোগিতা’ শীর্ষক একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চুক্তিতে চুয়েটের পক্ষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এবং এইচবিআরআই’র পক্ষে প্রিন্সিপাল রিসার্চ ইঞ্জিনিয়ার জনাব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষর করেন। এ সময় সাক্ষী হিসেবে চুয়েটের পক্ষে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. সুদীপ কুমার পাল এবং এইচবিআরআই’র পক্ষে প্রজেক্ট অফিসার (চলতি দায়িত্ব) ড. সৈয়দা সায়কা বিনতে আলম স্বাক্ষর করেন। উল্লেখ্য, গত ২০ জুন পাঁচ বছর মেয়াদি উক্ত সমঝোতা চুক্তিটি সম্পাদিত হয়েছে।
সমঝোতা স্মারকের আওতায় আগামী পাঁচ বছর যাবত দুই প্রতিষ্ঠানের একাডেমিক ও বৈজ্ঞানিক কর্মকর্তা বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম ও প্রকাশনা, দক্ষতা তৈরি ও ল্যাবরেটরি প্রতিষ্ঠা, যৌথভাবে সেমিনার, কনফারেন্স ও কর্মশালা আয়োজন, বিভিন্ন প্রকাশনা, প্রতিবেদন ও অন্যান্য একাডেমিক বিষয় বিনিময় এবং দ্বিপাক্ষিক গবেষণা ল্যাব ব্যবহারের সুবিধা পাবেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০