৪ মে ২০২০, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাদ থেকে লাফিয়ে এসবির কনস্টেবলের আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) শাখার কনস্টেবল তোফাজ্জল হোসেন আত্মহত্যা করেছেন। সোমবার (৪ মে) সকালে খিলগাঁও তিলপাড়ার ১৬৮/এ বাসার পাঁচ তলার ছাদ থেকে লাফিয়ে তিনি আত্মহত্যা করেন। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ২৯ এপ্রিল ওই পুলিশ সদস্যের করোনা পরীক্ষা করা হয়। তবে রিপোর্ট নেগেটিভ আসে। করোনা না থাকলেও সে তার স্ত্রীকে জানায় যে সে করোনায় আক্রান্ত হতে পারে। এ নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়েন।

মশিউর রহমান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হয়ে বাসার বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচ তলার ছাদ থেকে ভারি কিছু পড়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।

করোনাভাইরাসের এ পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ইতোমধ্যে আরও পাঁচ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বশেষ গত ২ মে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) উপপরিদর্শক (এসআই) সুলতানুল আরেফিন মৃত্যুবরণ করেন।

অন্য চার পুলিশ সদস্য হলেন- ওয়ারী ট্রাফিক পুলিশের জসিম উদ্দিন, ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের এএসআই মো. আবদুল খালেক, ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই নাজির উদ্দিন।

আর করোনাভাইরাসে পুলিশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৪১ জন। এর মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ৩৫৬ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০