Shakil Shah
১৩ জুন ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বৃদ্ধ বাবার

নওগাঁর নিয়ামতপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল ৭০ বছর বয়সি বৃদ্ধ বাবার। এ ঘটনায় ছেলে সজীব পুজোকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাদাপুর জিগাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম গদেন কুজুর (৭০)।  তিনি ওই গ্রামের মৃত ছবি কুজুরের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত ছেলে সজীব কুজুরকে গ্রেফতার করে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গদেন কুজুর নেশাগ্রস্ত ছিল।  দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও সে মঙ্গলবার রাতে নেশা করে বাড়ি ফিরে। বাবার এমন অবস্থা দেখে ছেলে সজীব কুজুর বাবার সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে।  কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়ে থাকা একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করে ছেলে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতেই তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার বাড়িতে নেওয়া হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, নিহত গদেন কুজুরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছেলে সজীব কুজুরকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০