bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু পরিবর্তনে পরিবেশের প্রতিক্রিয়া দেখতে নবাবগঞ্জে জার্মানির গবেষক

দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ফলে আবহাওয়া ও পরিবেশের বিরুপ প্রতিক্রিয়া দেখতে জার্মানির গবেষক প্রফেসর ড. ওলাফ গুনথার এসেছিলেন। তিনি উত্তরাঞ্চলে আসার আগে দেশের সাতক্ষীরা, কিশোরগঞ্জ ও সিলেট জেলাতেও একই ধরনের তথ্য সংগ্রহ ও কাজ করেছেন। তিনি ৬ মার্চ বাংলাদেশ থেকে জার্মানি চলে গেছেন।এ সময় রিসার্চ ইনিশেয়েটিভস বাংলাদেশের কর্মকর্তা মতিউর রহমান, মুন্না দাস ও সাংবাদিক মতিয়ার রহমান সাথে ছিলেন।

জানা গেছে, তিনি চেক রিপাবলিক এর অলোমাস পলাকি ইউনিভার্সিটির একজন প্রফেসর। সেখানে তিনি এশিয়া স্টাডিজ নিয়ে ছাত্রদের শিক্ষাদান করেন। তিনি বাংলাদেশে গবেষণার কাজ করছেন জলবায়ু পরিবর্তনের ওপর। তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু সংক্রান্ত সমস্যার কেস স্টাডি করছেন এবং একই সাথে তার ছেলে ক্লডিয়াস ছবি আঁকছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবের ওপর। তার লেখা কেস এবং ঘটনাগুলোর পাশাপাশি আঁকা ছবিগুলো জার্মানিতে জাদুঘরে প্রদর্শিত হবে। এই ছবি এবং কেস বা ঘটনাগুলো আগামী এক বছর সেখানে প্রদর্শিত হবে। যাতে করে জার্মানির মানুষ তথা ইউরোপিয়ান ইউনিয়নের মানুষ বুঝতে পারে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ফলে যে আবহাওয়া ও পরিবেশের বিরুপ প্রতিক্রিয়া চলছে তা কিভাবে জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে।

 
এই উদ্দেশ্যে তিনি ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশের উত্তরাঞ্চলে আসেন এবং দিনাজপুর, নীলফামারী, রংপুরের বিভিন্ন শ্রেণির মানুষের কথা শোনেন। বিশেষ করে তিনি আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কথা বলেন। সেই ধারাবাহিকতায় তিনি ২৯ ফেব্রুয়ারি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় আসেন এবং উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর আদিবাসীপাড়ায় বনের মধ্যে বসবাসরত মানুষের জীবনযাত্রা কেমন তা ঘুরে দেখেন ও জয়পুর ইউনিয়নের কালীরহাটে সুবিশাল বাঁশবাগান পরিদর্শন করেন এবং এসবের ছবি আঁকেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০