Shakil Shah
২২ নভেম্বর ২০২১, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাককানইবি’তে খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

Exif_JPEG_420

 

মো. আরাফাত রহমান: জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) খেলার মাঠ দখল করে নতুন প্রশাসনিক ভবন নির্মাণের প্রতিবাদে এবং পরিবেশ, সংস্কৃতি ও সৌন্দর্য রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে । আজ ২২ নভেম্বর (সোমবার) দুপুর ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের পেছেনে পুরাতন খেলার মাঠে নতুন আরো একটি প্রশাসনিক ভবন নির্মানের উদ্যোগ নেয় জাককানইবি’র পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর । গত ১৯ নভেম্বর ভবনটির নির্মাণ কার্যক্রম প্রত্যক্ষভাবে শুরু হয় । খেলাম মাঠের ঠিক মাঝখানে প্রায় অর্ধশত খুঁটি পুঁতে ইট, বালু ও অন্যান্য নির্মাণ সরঞ্জামাদি ফেলে রাখে ঠিকাদারী প্রতিষ্ঠান । এরই পরিপ্রেক্ষিতে, অবিলম্বে ভবন নির্মাণ কাজ স্থগিত ও খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট করে কোন উন্নয়ন আমরা চাই না। এত চাপাচাপি করে দালান তৈরি করে বিশ্ববিদ্যালয়কে বস্তি বানানোর একটি রুচিহীন পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। আমরা চাই একটি সুন্দর সবুজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের খেলাধুলাসহ সাংস্কৃতিক আবহ বিনষ্ট করার এই ঘৃণ্য পরিকল্পনা কোনভাবেই বাস্তবায়ন করতে দেয়া যায় না। প্রয়োজনে নতুন অধিগ্রহণকৃত জায়গায় এই ভবন নির্মাণ করতে হবে।

 

 

মানববন্ধন শেষে স্লোগান নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন খেলার মাঠে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর সীমানাপ্রাচীরের জন্য পুঁতে দেয়া খুঁটি উপড়ে ফেলে পরবর্তীতে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রেখে আগুন জ্বালিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা । অতঃপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হয় ।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক, প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, ‘আমি শুধুমাত্র একজন দায়িত্বরত ব্যক্তি। এখানে এই ভবন নির্মানের পরিকল্পনা আরো আগের। আমার কিছুই করার নেই।’ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভবন নির্মাণ কাজ স্থগিত করা হবে কিনা ? -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরবর্তী মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০