Shakil Shah
৬ অক্টোবর ২০২১, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতির পিতার সমাধিতে বিচারপতি এস এম এমদাদুল হকের শ্রদ্ধা নিবেদন

গতকাল বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক। ছবিঃ ভোরের দর্পণ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক।

বুধবার (৬ অক্টোবর) বিকাল পৌনে ৫ টায় টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

 

 

 

এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঞ্চন কুমার কুন্ডু, সহকারী জজ মো.নাজমুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, ওসি (তদন্ত) তন্ময়, জেলা ও দায়রা জজ আদালতের নাজির জাকির হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মাননীয় বিচারপতি এস. এম. এমদাদুল হক সমাধিসৌধে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

 

 

 

এর আগে মাননীয় বিচারপতি গোপালগঞ্জ সার্কিট হাউসে পৌঁছালে সেখানে তাকে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে গোপালগঞ্জ বিচার বিভাগের পক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানান।  এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট(এডিএম) মো. শফিকুর ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০