
১৯৭১সালের’১৬ই ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে ৩০ লাখ শহীদদের রক্তের বিনিময় এই দেশ বিজয় হয়েছে। তাই ১৬ ই ডিসেম্বর জাতির দরবারে মহান বিজয় দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই দিনটি এলেই বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বিভিন্ন পর্যায়ের মানুষজন ছুঁটে আসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরই ধারাবাহিকতায় ১৬ই ডিসেম্বর স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুঁটে আসেন এবং ফুল অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এই দিবসটিতে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছে স্মৃতিসৌধের বেদি।
এই দিনটির প্রথম প্রহরে মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধানসহ স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পরেই সাধারণ মানুষের জন্য প্রধান ফঁটক খুলে দেওয়া হয়। এরপরই শহীদদের জন্য তৈরি বেদিতে শ্রদ্ধা জানাতে সরকারি-বেসরকারি নানা সংগঠন ও পেশাজীবী পরিষদ সহ হাজারো মানুষের ঢল নামে। এই শ্রদ্ধা নিবেদনে যাতে করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা।
এদিকে ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা একটি র্যালী নিয়ে শহীদ বেদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময়ে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হোসাইন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর রহমান, থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সি, থানা শ্রমিক দলের সভাপতি আবেদুর রহমান পাষাণ ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল হাবীব, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দল নেতা মন্তাজ ক্বারী, ইউনিয়ন যুবদল নেতা হুমায়ুন কবির ও ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী তুহিন মন্ডল এর নেতৃত্বে উক্ত র্যালী সফল করতে যোগ দেন নেতাকর্মীরা।
আনন্দ উচ্ছ্বাসে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্মৃতিসৌধ এলাকা। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে ভোর থেকেই শিশু-ছেলে-বুড়োসহ সব বয়সী মানুষ ছুঁটে এসেছেন এখানে। শ্রদ্ধা জানাতে এসেছেন জুলাই যোদ্ধারাও। তাদের অনেকের হাতে শোভা পাচ্ছে লাল-সবুজের পতাকা। পোশাকে লাল-সবুজের বাহারি উপস্থিতি, কণ্ঠে দেশের গান।
সেই স্মৃতি স্মরণে আজ সাভারে স্মৃতিসৌধের শহীদ বেদী ভরে উঠছে শ্রদ্ধার ফুলে।