Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জান্নাত জাহান্নামের মালিক একমাত্র আল্লাহ, কোন দল নয়

জান্নাত জাহান্নামের মালিক কে একমাত্র আল্লাহ, কোন দল নয়

কাহালু (বগুড়া) প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, একটি দল জামায়াতে ইসলামীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বলে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে।

জান্নাত জাহান্নামের মালিক কে একমাত্র আল্লাহ কোন দল নয়। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগ সরকারের আমলে বগুড়া অবহেলিত ছিল। মা বোনেরা আপনারা যদি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে আমি কথা দিচ্ছে বগুড়ার চেহারা পাল্টে দেওয়া হবে। রোববার বিকেলে বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া।

নির্বাচনী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপিনেতা শাহজাহান আলী, ফেরদৌস আলম,শফিক তালূকদার, শাহিনুর ইসলাম, আব্দুল মান্নান, মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, বিএনপিনেতা মুঞ্জুরুল হক তালুকদার, আবুল বাশার, আব্দুল মান্নান, সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০