Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: অধ্যাপক মুজিবুর রহমান

জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে: অধ্যাপক মুজিবুর রহমান

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়বে জামায়াতে ইসলামী। আগামীর দেশ হবে ন্যায় ও ইনসাফের। জামায়াতে ইসলামীর কোন লোক চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় কাজে জড়িত নয়।

বিগত ৫৪ বছর অনেক দল ক্ষমতায় ছিলো তাদেরকে আপনারা দেখেছেন। তাদের মধ্যে একটি দল তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। তারা এখন আবার ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা আর নতুন কিছু দিবে না। ওই দল ক্ষমতায় আসলে জুলুম, চাঁদাবাজি ফিরে আসবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা-৩ আসনের লালমোহন-তজুমুদ্দিনের ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত ফুলকপি প্রতীকের প্রার্থী নিজামুল হক নাইমের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে নারী শ্রমজীবীদের আট ঘন্টা কাজ করতে হবে না, তারা পাঁচ ঘণ্টা কাজ করবে। ৬০ বছরের ওপরে যাদের বয়স তারা ফ্রি চিকিৎসা পাবে। ৫ বছর বয়স পর্যন্ত শিশুরা বিনা পয়সায় চিকিৎসা পাবে।

ফ্যাসিস্ট সরকার দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে। এসব টাকা ফিরিয়ে এনে বেকারদের কর্মসংস্থান করা হবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে যাকাত চালু করা হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা জামায়াতে ইসলামী সমর্থিত ফুলকপি প্রতিককে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিজয়ী করবেন।

ভোলা-৩ আসনের জামায়াতের আসন পরিচালক মাওলানা মো. আখতার উল্যাহ এর সভাপতিত্বে এবং ভোলা জেলা শিবিরের সাবেক সভাপতি কাজী মো. শাহে আলমের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা- ৩ আসনে জামায়াত সমর্থিত বিডিপির (ফুলকপি প্রতিক) সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম ছাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিপি মো. রিয়াজুল ইসলাম, লালমোহন উপজেলা জামায়াতের আমির আবদুল হক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুরে জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা সভা

নিখোঁজের এক দিন পর ঘাঘর নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

ধানের শীষের বিজয় সকল ধর্ম-বর্ণের: আসলাম চৌধুরী

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

১০

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

১১

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

১২

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১৩

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১৪

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১৫

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৬

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৭

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৮

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৯

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

২০