২ মে ২০২০, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রনের অভিযোগ। চেয়ারম্যানকে বেকায়দায় ফেলতে সাবেক চেয়ারম্যান ও তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চেয়ারম্যান হারুন -অর রশিদ দাবি করেন।  

সম্প্রতি আজিজুর রহমান তাঁর ফেসবুকে বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদকে নিয়ে মিথ্যা স্ট্যাটাস ও বিভিন্ন জায়গায় ভুয়া অভিযোগ দেন। তাঁর প্রতিবাদে শনিবার দুপুরে পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পরিষদের সকল ইউপি সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম।

তিনি বলেন, নির্বাচনে আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী ছিলেন ওই আজিজুর রহমান। তিনি (আজিজুর রহমান) বিপুল ভোটে আমার কাছে পরাজিত হন। এরপর থেকে তাঁর মাথা খারাপ হয়ে যায়। বিভিন্ন সময় আবুল-তাবুল করতে থাকেন। নানাভাবে এই ইউনিয়নের উন্নয়নকাজে বাঁধা সৃষ্টি করে আসছেন। আমি মিথ্যাচার, অপরাজনীতি, অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হয়ে আসছি।    

তিনি আরো বলেন,‘সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রির সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। ১০ টাকা কেজিতে চাল বিক্রির জন্যে সরকার ডিলার নিয়োগ করেছেন। ডিলার চাল খাদ্যগুদাম থেকে আনবে, তিনি সেগুলো ১০ টাকা কেজিতে বিক্রি করবেন। এখানে চেয়ারম্যানের কোন সম্পৃক্ততা নেই। চেয়ারম্যান শুধু এই চাল বিক্রির একটি দরিদ্র মানুষের তালিকা তৈরি করেন। তালিকা তৈরির বাহিরে আর কোন কাজ নাই। তাহলে আমি কিভাবে, চাল চুরি করে বিক্রি করবো। বিক্রি করলে, ডিলার করতে পারেন। কিন্তু আমার কাছে বিপুল ভোটে পরীজিত হয়ে আজিজুর রহমান মিথ্যাচার শুরু করেন।

তাঁর ফেসবুকে লেখেন আমি নাকি গত চার বছরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪ লাখ টাকার চাল চুরি করে বিক্রি করেছি। যেখানে আমার কোন সম্পৃক্ততা নাই। সেখানে চাল চুরির প্রশ্নই উঠে না। তাঁর এসব অভিযোগ ও স্ট্যাটাস মিথ্যা-অপপ্রচার মাত্র।

আজিজুর রহমান বিভিন্ন সময় উন্নয়ন কাজের জন্যে চাদা দাবি করেন। ওই চাদা না দেওয়ায় ইউনিয়ন পরিষদের ভবনে তাঁর নেতৃত্বে হামলা ও ভাঙচোর করা হয়। ওই মামলায় তিনি পাঁচদিন জেলও খেটেছেন। তাঁর ওইসব অভিযোগে কোন ভিত্তি নাই। আমাকে সমাজের মধ্যে হেও করার জন্যেই ওইসব অপপ্রচার চালিয়েছেন তিনি। তিনি  (আজিজুর রহমান) নিজেই একজন দুর্নীতি গ্রস্থ লোক, নারী লোভী এবং মানুষের সঙ্গে প্রতারণা করাই যার কাজ। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ২২২ কি.মি দক্ষিণপূর্বে আঘাত হানল ভূমিকম্প

নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে সিইসিকে চিঠি

আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

বাগেরহাটে মডেল একাডেমির উদ্যোগে বৃত্তি প্রাপ্ত ৪২ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

গোপালগঞ্জ-২ আসনে নবনির্বাচিত এমপি ডাঃ কে এম বাবরকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দেখতে চান সাধারণ মানুষ

দীর্ঘ ১৮ মাস পরে দশমিনায় খুলল আ’লীগ কার্যালয়

বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা

বাউফলে যুবকের মরদেহ উদ্ধার

চীনের ১১০টিরও বেশি গন্তব্যে সহজ সংযোগ দিচ্ছে এমিরেটস

তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে শিরোনামে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন

১০

এনআরবিসি ব্যাংকের কাসা ক্যাম্পেইনে ৬৬ শাখা ও উপশাখা পুরস্কৃত

১১

ধুনটে অভিনব কৌশলে মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ

১২

রমজানে কার্ডহোল্ডারদের বিশেষ সুবিধা প্রদানের জন্য ব্যাংক এশিয়া-শেফস টেবিলের চুক্তি স্বাক্ষর

১৩

স্বরূপকাঠিতে নাচ গান আবৃত্তিতে বসন্ত বরণ

১৪

পাখি শিকার করায় নাগেশ্বরীতে যুবকের এক বছরের কারাদন্ড

১৫

বাগেরহাটে রিকের উদ্যোগে প্রবীণদের সামাজিক কেন্দ্র উদ্বোধন

১৬

ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন

১৭

সীতাকুণ্ডে কোস্ট গার্ডের অভিযানে ৯ কোটি টাকার ভারতীয় কাপড় ও সিগারেট জব্দ

১৮

অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় ‘প্রতিহিংসার শিকার বিপ্লব: অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৯

সিরাজগঞ্জে ৯৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০