২১ মে ২০২০, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ভাগ্য বিড়ম্বিত শিশুদের মাঝে  ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ

জুয়েল রানা, জামালপুর: করোনা দুর্যোগে জামালপুরে অপরাজেয় বাংলাদেশ ভাগ্য বিড়ম্বিত শিশুদের মাঝে ২৪তম বিসিএস ফোরাম জামালপুর জেলা শাখার উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শহরের  হাজিপাড়া অপরাজেয় বাংলাদেশ কার্যালয়ে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৪তম বিসিএস ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাদারগঞ্জ এএইচজেড সরকারী কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: হুমায়ূন কবীর, জামালপুর সরকারী জাহেদা সফির মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সরকারী আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরকারী আশেক মাহমুদ কলেজের হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক মো: আশরাফুল আলম, অনুষ্ঠান সমন্বয়কারী সরকারী আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক স্বরূপ কুমার কাহালী, অপরাজেয় বাংলাদেশ জামালপুরের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সমন্বয়কারী অধ্যাপক স্বরূপ কুমার কাহালী জানান, অপারেজয় বাংলাদেশের ৩৬ জন শিশু ও ৪ জন কর্মকর্তাসহ মোট ৪০ জনের একমাসের খাদ্য সহায়তা এবং ঈদ উপহারের ব্যবস্থা করেছে ২৪তম বিসিএস ফোরাম জামালপুর জেলা শাখা।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২৫০ কেজি চাল, ১৫ লিটার তেল, ১০ কেজি পেয়াজ, ১০ কেজি আলু, ৫ কেজি মসলা, ২ ডজন সাবান, ৩ কেজি ডিটারজেন পাউডার, ৩ লিটার নারিকেল তেল, ৬ কেজি লবণ, পোলাও চাল ৫ কেজি, চিনি ৫ কেজি, সেমাই, লুডুস ও গুড়া দুধ। 

২৪তম বিসিএস ফোরাম জামালপুর জেলা শাখা সূত্র জানায়, শুধু করোনা দুর্যোগ নয়, বাংলাদেশে যে কোন দুর্যোগ কিংবা সংকটে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। পরে ২৪তম বিসিএস ফোরাম জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সদ্য করোনামুক্ত হওয়া জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: বাছির উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০