bhorerdarpan
১১ এপ্রিল ২০২০, ৫:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ৫০ বস্তা চোরাই চাল উদ্ধার

জামালপুর সদর প্রতিনিধিঃ দেশের চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতেও জামালপুরে সদরের শাহবাজপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চুরিকরা ৫০ বস্তা চাল উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চিকারপাড়া গ্রামে রফিকুল ইসলাম (৬০) নামে এক দিনমজুরের বাড়ির পাশের রাস্তার ইজিবাইক থেকে এ চাল উদ্ধার করেছে স্থানীয়রা। স্থানীয়রা জানান, হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বরাদ্দকৃত এ  চাল স্থানীয় চাল ব্যবসায়ী আসাদুল কালোবাজারে বিক্রির উদ্দ্যেশ্যে স্থানীয় দিনমজুর রফিকুল ইসলাম এর বাড়িতে রাখে। পরে সে চাল সকালে ইজিবাইকে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তা জব্দ করেন। এসময় হতদরিদ্রের জন্য ১০ টাকা কেজি দরে বরাদ্দকৃত ৫০ বস্তা চাল পাওয়া গেলে তারা উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে জামালপুর সদর উপজেলা প্রশাসন চালের বস্তা জব্দকরে নিয়ে আসেন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াছমিন বলেন, চাল উদ্ধার হলেও চোরাই কাজে জড়িত কাউকে গ্রেফতার করা যায় নি। টের পেয়ে ওই অসাধু বেপারি পালিয়েছে। চাল চোরাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০