Ibrahim Atiullah Anik
২১ ডিসেম্বর ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুর-১: জামায়াতের প্রার্থী নাজমুল হকের মনোনয়ন ফরম সংগ্রহ

জামালপুর-১: জামায়াতের প্রার্থী নাজমুল হকের মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নাজমুল হক সাঈদীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফরম সংগ্রহ করা হয়।

প্রার্থীর পক্ষে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফরমটি গ্রহণ করে। এ সময় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আইনজীবী নাজমুল হক সাঈদী নির্বাচনী এলাকার মানুষের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল এবং প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে।’

নির্বাচনী আচরণবিধি মেনে চলার প্রত্যয় ব্যক্ত করে জামায়াতের এই প্রার্থী বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে যথাযথভাবে ফরম পূরণ করে আমরা তা জমা দেব। এরপর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও বিধি মেনে আমরা আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নেব।’

এ সময় তিনি দেশ থেকে ঘুষ, দুর্নীতি ও অন্যায় দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০