Ibrahim Atiullah Anik
৪ জানুয়ারী ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

​ভয়াবহ শৈত্যপ্রবাহ আর হাড়কাঁপানো শীতে বিপাকে থাকা অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জামাল উদ্দিন চৌধুরী স্মৃতি সংঘ’। প্রতিবছরের ন্যায় ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সংগঠনটির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

উষ্ণতার ছোঁয়া প্রকল্পের আওতায় বাকলিয়া এক্সেস রোড প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম শহর ও সাতকানিয়া হতে কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।

এছাড়া “মরহুম জামাল উদ্দিন চৌধুরীর স্মৃতিকে অম্লান করে রাখতে এবং তাঁর সেবামূলক আদর্শকে ধারণ করে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। কনকনে শীতে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন এই ক্ষুদ্র প্রয়াস অনেকের মুখে হাসি ফুটিয়েছে।”

জামাল উদ্দিন স্মৃতি সংঘ​ কেবল শীতবস্ত্র বিতরণই নয়, রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃক্ষরোপণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারা আরও বৃহৎ পরিসরে সেবা কার্যক্রম পরিচালনার আশাবাদ নিয়ে এগিয়ে যাচ্ছে।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ​সবশেষে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং মরহুম জামাল উদ্দিন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১০

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১১

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১২

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৩

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৪

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৫

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৬

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৭

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৮

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৯

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

২০