
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ জামিরজুরীতে ইমাম আ’লা হযরত (রহঃ) ও ইমাম শেরে বাংলা (রহঃ) স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত সায়্যিদিনা হযরত আলী (রা.) ফাতেহা শরীফ ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৬ তম ইফতার মাহফিল ও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে পশ্চিম জামিরজুরী বায়তুর রহিম জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মুহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম। প্রধান বক্তা ছিলেন- মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরি। বিশেষ বক্তা ছিলেন- মাওলানা মুহাম্মদ আবদুল করিম।
বিশেষ অতিথি ছিলেন বায়তুর রহিম জামে মসজিদের মোতোয়াল্লী মুহাম্মদ আবদুর রাজ্জাক, সংগঠনটির উপদেষ্টা মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ শরাফত আলী, মুহাম্মদ জাকির হোসেন সওদাগর, কাজী মুহাম্মদ আবদুল মোমেন লাভলু প্রমুখ।
পরে মিলাদ-ক্বিয়াম এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।