Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৭:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘জামিজুরী ব্লাড ব্যাংক’ আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

'জামিজুরী ব্লাড ব্যাংক' আত্মপ্রকাশ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয়

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: সমাজের অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা ও সাহায্য সহযোগিতা প্রদান করার লক্ষ নিয়ে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ‘জামিজুরী ব্লাড ব্যাংক’ নামে একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।

সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) জামিজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপ নির্ণয় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭ শ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ১৯৫ জনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ শাহরিয়ার মিশু, ডা. মোহাম্মদ জাহেদ হোসেন, ডা. এস. এম. রিয়াদুর রহমান (রিমন), ডা. ছোটন ধর, ডা. ছোটন ধর, ডা. লিমা প্রভা ধর ও ডা. নওরিন ইলিয়াস।

পরে বিকাল ২টায় সংগঠনের নাম উম্মোচন উপলক্ষে সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. ইব্রাহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাবেক কাউন্সিলর পদপ্রার্থী নাসির উদ্দীন, সমাজসেবক বাচা সওদাগর, কাজী আব্দুল মোমেন লাভলু, কাজী শাহেদ নূর, সাংবাদিক জাবের বিন রহমান আরজু, সালাউদ্দিন হোসেন আরমান, ডা. আব্দুর রহিম, দোহাজারী ব্লাড ব্যাংক এডমিন মাঈনুদ্দিন হাসান, সরওয়ার হোসেন সোহান।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা মাইন উদ্দিন, পরিচালক- রিয়াজ, আরিফ উল্লাহ, সায়েম, মোস্তফা, তানজীব, জয়নাল আবেদীন, হামিদ শাহ, হাফেজ আরফাত, আনোয়ার হোসেন, ফখরুদ্দিন, আকিব প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

কাহালুর মালঞ্চা ইউনিয়নে ধানের শীষ মার্কার নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

১০

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

১১

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১২

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১৩

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১৪

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৫

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৬

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৭

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৮

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৯

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

২০