Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সোনালী ব্যাংকের উদ্যোগে বাঁশখালীতে ওয়ার্কশপ

জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে সোনালী ব্যাংকের উদ্যোগে বাঁশখালীতে ওয়ার্কশপ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: জাল নোটের প্রচলন প্রতিরোধ ও এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে বাঁশখালীতে একটি সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কমপ্লেক্সে দিনব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করা হয়।

ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ্। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. হোসাইন মাহমুদ সাদ্দাম এবং সহকারী পরিচালক (ক্যাশ) মো. সিরাজুল মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওসমান গনি। এতে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক জলদী শাখার ব্যবস্থাপক লিটন দাশ, উপজেলা খাদ্য অফিসার মো. সেলিম, বিআরডিভি অফিসার মো. এনামুল হক, কালীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনায় বক্তারা জাল নোট শনাক্তকরণ পদ্ধতি, জাল নোটের অর্থনৈতিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা, নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত নোট প্রচলন, ব্যাংক ও সাধারণ জনগণের করণীয় এবং জাল নোট সংক্রান্ত বিদ্যমান আইন ও দণ্ডবিধি সম্পর্কে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

সভাপতির বক্তব্যে ওসমান গনি বলেন, ‘জাল নোট প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভর করলে হবে না। সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণই পারে এই অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে।’

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা জাল নোট শনাক্তে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক লেনদেন বা নোট পাওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১০

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১১

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১২

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৩

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৪

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৫

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৬

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৭

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৮

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৯

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

২০