Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকের বাবার ওপর হামলার অভিযোগ

জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিকের বাবার ওপর হামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি: নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং ডিসি-এসপি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে পটুয়াখালী জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক ও পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার, এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, জেলা ছাত্র শক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ, জেলা ওলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করেন ও দোষিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-২ আসনে বাউফলের ধুলিয়ায় জামায়াতে ইসলামির নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে নারীদের বাঁধা প্রদান করা হলে তার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদার এর উপর হামলা চালানো হয়।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বাউফল থানায় এটি মামলা করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের গ্রেফতার না করে তাদের সাথে আঁতাত করছেন। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১০

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১১

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১২

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৩

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৪

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

১৫

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

১৬

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

১৭

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১৮

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১৯

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

২০