Ibrahim Atiullah Anik
২৯ ডিসেম্বর ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন- ড. শফিকুল ইসলাম মাসুদ

জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিলেন- ড. শফিকুল ইসলাম মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জুলাই বিপ্লবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ।

এসময় তার সঙ্গে জুলাই বিপ্লবে বাউফলের ৭ শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের জনসাধারণ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. সালেহ আহমেদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়ন ফরম জমা দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজকে এখানে মনোনয়নপত্র জমা দিতে শফিকুল ইসলাম মাসুদ বা জামায়াতে ইসলামী আসে নাই, এখানে বাউফলবাসী এসেছে।

জুলাই বিপ্লবে বাউফলের ৭ শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহিদ পরিবারের সদস্যরা আমাকে দোয়া করেছেন, আমার মাথায় যখন তাদের হাত এসেছে, আমার মন বলেছে আল্লাহ তায়ালা আমাদের বিজয় করবেন ইনশাআল্লাহ। আমরা জুলাই চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার সভায় প্রধান অতিথি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, এবার শফিকুল ইসলাম মাসুদ জিতবে না, জিতবে বাউফলবাসী, এবার এমপি হবে না শফিকুল ইসলাম মাসুদ, এমপি হবে বাউফলের মানুষ।

আমাদের অন্যান্য যে রাজনৈতিক প্রতিযোগীরা আছেন তাদের আমরা কাউকে প্রতিদ্বন্দী বা প্রতিপক্ষ মনে করি না, যারা আছেন তাদের বলবো আসুন, আমরা ভালো কাজ নিয়ে মানুষের কাছে ফিরে যাই। আমরা তাদের কাছে বলি এই এই কাজগুলো করতে চাই, আপনারা যাকে পছন্দ করেন তাকে আপনারা সমর্থন দিবেন। যে বিজয় হবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে বাউফলে গড়ে তুলবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০