Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : এড হেলাল

জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : এড হেলাল

খুলনা ব্যুরো: বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্খী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, ‘চাঁদাবাজ, তুমি ভয় পেয়ো না। তোমার হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেব। সমাজে তোমাকে আর মুখ ঢেকে চলতে হবে না। কেউ তোমার মা-বাবাকে চাঁদাবাজের মা-বাবা বলবে না, স্ত্রীকে কেউ চাঁদাবাজের স্ত্রী বলবে না। সম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারবে।’

তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি একসঙ্গে দু’টি ভোট দিতে হবে। গণভোট আর সাধারণ নির্বাচন। আমি বলব, গণভোট সফল হলে সাধারণ নির্বাচন সফল হবে। তাই গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলতে হবে। জুলাই শহীদের প্রতি সম্মান দেখানোর জন্য গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ১৭, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের বাশতলা, ইসলামাবাদ, বানরগাতি, মেঠেরপুল, বসুপাড়া, টিএসসি, বিহারী কলোনীর মোড়, আমতলা, শেরে বাংলা রোড, বরকাতিয়া, সোনাডাঙ্গা, হাফিজনগর, আল ফারুক সোসাইটি এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে ২৬ নং ওয়ার্ডের আমীর মাওলানা ছফির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আব্দুল করিম, মাস্টার এনায়েত আলী, ব্যাংকার আরিফ মোল্লা, মাহবুবুর রহমান, রিয়াজ উদ্দিন, আব্দুর রহমান, বেলাল হোসেন, রুম্মান তালুকদার, শাহ আলম, শামীম হাসান, টুটুল, জিন্নাত আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খুলনা-২ আসনের এই এমপি প্রার্থী দখলদার, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘যারা দিনে মাদকের বিরুদ্ধে কথা বলে, কিন্তু রাতে মাদক ব্যবসার লাভের ভাগ নেয়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।’ তিনি বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি ধাপ অতিক্রম করেছি। ২০২৬ সালের নির্বাচন নির্ধারণ করবে আমরা সামনে এগিয়ে যাব, নাকি আবার পেছনের দিকে ফিরে যাব। আমরা কি চাঁদাবাজির দিকে ফিরে যাব, নাকি চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ব এই নির্বাচনই তার ফয়সালা দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১০

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১১

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১২

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৩

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৪

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৫

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৭

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৮

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

১৯

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

২০