Online Desk
২৭ জানুয়ারী ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেনিথ ইসলামী লাইফের প্রিমিয়াম আয়ে বড় প্রবৃদ্ধি, দাবি পরিশোধ প্রায় শতভাগ

জেনিথ ইসলামী লাইফের প্রিমিয়াম আয়ে বড় প্রবৃদ্ধি, দাবি পরিশোধ প্রায় শতভাগ

২০২৫ সালের ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শরীয়াহভিত্তিক জীবন বিমা কোম্পানি জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স পিএলসি। আলোচিত হিসাব বছরে কোম্পানিটির প্রিমিয়াম আয় বৃদ্ধি, নতুন ব্যবসা সম্প্রসারণ এবং জীবন বিমা তহবিলে বড় প্রবৃদ্ধি হয়েছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে জেনিথ ইসলামী লাইফের ৪৬ কোটি ৯০ লাখ টাকা প্রিমিয়াম আয় করেছে। যেখানে ২০২৪ সালে এই আয় হয়েছিল ৩৩ কোটি ১৮ লাখ টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির প্রিমিয়াম আয় বেড়েছে ৪০ দশমিক ৭২ শতাংশ।

এদিকে ২০২৫ সালে কোম্পানিটি ২৪ কোটি ১০ লাখ টাকা নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে, যা আগের বছরের তুলনায় ৭৮ দশমিক ২৩ শতাংশ বেশি।

৪৮৭২ কোটি নিয়ে বিমা কোম্পানির ‘ছিনিমিনি’!

কোম্পানিটি ব্যবস্থাপনা ব্যয়ের ক্ষেত্রে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে অগ্রগতি অর্জন করেছে। ২০২৫ সালে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের ওপর অতিরিক্ত ব্যয়ের হার শূন্য দশমিক ৬১ শতাংশ কমাতে সক্ষম হয়েছে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির মোট ব্যবস্থাপনা ব্যয় ছিল ৩২ কোটি ১৮ লাখ টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গ্রাহকের বিমা দাবি পরিশোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ২০২৫ সালে কোম্পানিটি উত্থাপিত মোট বিমা দাবির ৯৯ দশমিক ৫৪ শতাংশ পরিশোধ করেছে। আলোচ্য বছরে বিমা কোম্পানিটিতে মোট উত্থাপিত দাবির পরিমাণ ৯ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে কোম্পানিটি পরিশোধ করেছে ৯ কোটি ৬৮ লাখ টাকার বিমা দাবি।

এর আগে ২০২৪ সালে কোম্পানিটির দাবি পরিশোধের হার ছিল ৯৮.১৩ শতাংশ। এক্ষেত্রে কোম্পানিটির বিমা দাবি পরিশোধের হার ২০২৫ সালে ১.৪১ শতাংশ বেড়েছে।

২০২৫ হিসাব বছর শেষে কোম্পানির জীবন বিমা তহবিলেও প্রবৃদ্ধি হয়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানির জীবন বিমা তহবিলে ৭ কোটি ৬৭ লাখ টাকা যুক্ত হয়েছে। চলতি বছরে জীবন বিমা তহবিল বৃদ্ধির হার ২৯ দশমিক ৪৭ শতাংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১০

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১১

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১২

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৩

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৪

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৫

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৬

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৭

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৮

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৯

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

২০