আন্তর্জাতিক

জোহরান মামদানীর বিজয়ে শুভেচ্ছা বারাক ওবামার

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ১২:৩৯:৩৫ প্রিন্ট সংস্করণ

জোহরান মামদানীর বিজয়ে শুভেচ্ছা বারাক ওবামার

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানীর ঐতিহাসিক জয়ের পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক্স (পূর্বের টুইটার)–এ দেওয়া এক পোস্টে ওবামা শুধু মামদানীকেই নয়, সেদিনের নির্বাচনে বিজয়ী হওয়া সব ডেমোক্র্যাট প্রার্থীকে অভিনন্দন জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বিভিন্ন গণমাধ্যম মামদানীর বিজয় ঘোষণা করার কয়েক মুহূর্ত পরই ওবামা তার অভিনন্দন বার্তা প্রকাশ করেন। নিজের পোস্টে ওবামা লিখেছেন, “যখন আমরা ভবিষ্যতনির্ভর, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের পক্ষে একসাথে দাঁড়াই, তখন আমরা জয়ী হই।” তিনি আরও যোগ করেন, “আমাদের সামনে এখনো অনেক কাজ বাকি, কিন্তু ভবিষ্যৎ আজ কিছুটা বেশি উজ্জ্বল মনে হচ্ছে।”

এর আগে, ১ নভেম্বর ওবামা ফোনে জোহরান মামদানীকে সমর্থন জানান এবং নির্বাচনে জয়ী হলে তার পরামর্শক হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন।

আরও খবর

Sponsered content