Shakil Shah
৩১ ডিসেম্বর ২০২০, ১:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে অপহৃত দুই যুবক উদ্ধার, আটক ১

ভোরের দর্পণ ডেস্ক:

জয়পুরহাটে অপহৃত দুই যুবককে উদ্ধারসহ অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

বুধবার মধ্যরাতে সদর উপজেলার ভিটি গ্রামের পাশের জঙ্গলে র‌্যাব-৫ এর সদস্যরা এ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে।

উদ্ধারকৃত যুবকরা হলেন: জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের উপরচক পাড়ার মহসিন আলীর ছেলে ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০) এবং পেচুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে তারাজুল ইসলাম (২৮)।

আটক শাহীনুর রহমান (২৪) একই উপজেলার ভিটি মন্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) র‌্যাব-৫ এর জয়পুরহাট কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, অপহরণকারী চক্রের সদস্যরা অভিনব কৌশলে ওই দুই যুবককে ফুসলিয়ে জয়পুরহাট জেলার সদর উপজেলার ভিটিপাড়া থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে যুবকদের আটকে রেখে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

অপহরণের এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত সম্পদ এবং তারাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হলেও তার সহযোগীরা পালিয়ে গেছে। পলাতকদের আটকের জন্য র‌্যাবের অভিযান চলছে।

এছাড়া আটক শাহীনুরকে জয়পুরহাট সদর থানায় সদর থানায় সোপর্দসহ মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মোহাইমেনুর রশিদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০