
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে সরকারের করোনা সহায়তার ১৪ বস্তা চালসহ রানা (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দু’টার দিকে উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রাম থেকে তাবে আটক করা হয়। জব্দকৃত ১৪ বস্তা সরকারি চালের প্রতিটির গড় ওজন ৩৮ কেজি এবং আটককৃত রানা মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে চালগুলো উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত রানা জানায়, মাত্রাই ইউনিয়নের হায়দার আলীর ছেলে আনিসুর এবং এনামুল গত বৃহস্পতিবারে চালগুলি তার বাড়িতে রেখে যায়। এব্যাপারে কালাই থানায় ৩ জনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।