Bhorer Darpan
২৩ জুন ২০২০, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টঙ্গীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে জাহাঙ্গীর হোসেন পিংকু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, এক হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত জাহাঙ্গীর হোসেন পিংকু চাঁদপুর জেলার গোসাইর চর গ্রামের আবু জাফরের ছেলে। তিনি বনানীর সাততলা বস্তি এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১ এর সহকারি পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, গেল রাত দেড়টার দিকে র‌্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টিএন্ডটি বাজার এলাকায় কয়েকজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে।

পরে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে মাদক কারবারি কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে পিংকু গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গুলিবিনিময়ের ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা। পরে ঘটনাস্থল থেকে দুটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১১ রাউন্ড গুলি ও এক হাজার ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর হোসেন পিংকুর বিরুদ্ধে গুলশান, বনানীসহ বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে ১৪টি মামলা রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০