Bhorer Darpan
৯ অক্টোবর ২০২৫, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বোয়ালখালীতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বোয়ালখালীতে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১২ টায় বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে টাইফয়েড টিকাদার ক্যাম্পে ২০২৫ উপলক্ষে এ অডিনেশন সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে কো-অর্ডিনেশন অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান,বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম,বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, বোয়ালখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা সুজন কান্তি দাশ, বোয়ালখালী প্রাণী সম্পদ কর্মকর্তা রুমন তালুকদার, বোয়ালখালী যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, বোয়ালখালী মহিলা বিষয় কর্মকর্তা সোনিয়া সফি, পল্লী উন্নয়ন অফিসার জহিরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য সবুজ অরণ্য, বোয়ালখালী ক্লাব প্রেসক্লাবের সদস্য এস এম শাহেন হোসাইন ছোটন, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য মনির চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য বিপ্লব জলদাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন,শিশুদের নিরাপত্তার জন্য টিকা প্রদান করা হচ্ছে যা স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি জানান, বোয়ালখালী উপজেলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে টিসিভি ক্যাম্পেইন লক্ষ্যমাত্রা ৭২ হাজার ৬৪৩ জন এবং ২১১টি কমিউনিটি পর্যায়ে লক্ষ্যমাত্রা ২০ হাজার ২৫৬ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

আগামী ১২ অক্টোবর বেঙ্গুরা খান বাহাদুর খলিলুর রহমান (কে.বি.কে.আর) বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর উদ্বোধন করা হবে। প্রথম দিনে ৪ হাজার ৪৮৪ জনকে টাইফয়েড টিকা প্রয়োগ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০