Ibrahim Atiullah Anik
২৫ নভেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি
সংগৃহীত

২০২৬ সালের পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। ইএসপিএনক্রিকইনফোর তথ্যে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুই দল কলম্বোতে মুখোমুখি হবে।

সাম্প্রতিক এশিয়া কাপে খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবি প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ না করার ঘটনা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার পর এটিই হতে যাচ্ছে ভারত–পাকিস্তানের প্রথম ম্যাচ। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত-পাকিস্তানের গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ভারত তাদের বিশ্বকাপ অভিযানে নামবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান এবং ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দলটি। গ্রুপপর্বে প্রতিদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টুর্নামেন্টটি চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বো কিংবা ক্যান্ডিতে। আগের মতো এবারও ২০ দল চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল উঠবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, এরপর অনুষ্ঠিত হবে ফাইনাল। ভারত সুপার এইটে উত্তীর্ণ হলে তাদের ম্যাচগুলো আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায় আয়োজন করা হবে। সেমিফাইনাল নির্ধারিত হয়েছে মুম্বাইয়ে। পরিকল্পনা অনুযায়ী ফাইনাল হবে আহমেদাবাদে; তবে পাকিস্তান ফাইনালে উঠলে ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে কলম্বোতে।

টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে মোট ২০ দল—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০